নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ মার্চ: চৌরঙ্গী বিধানসভায় শিখা মিত্রকে প্রার্থী করে মুখ পোড়ালো বিজেপি! বৃহস্পতিবার দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রয়াত সোমেন জায়ার নাম শুনে বিজেপির অনেক নেতাই আশ্চর্য হয়ে যান।
কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো দিল্লিতে সাংবাদিক বৈঠক করে চৌরঙ্গীতে প্রয়াত সৌমেন মিত্রর স্ত্রীর নাম ঘোষণা করেন। এর পরেই শিখা মিত্র বলেন, আমি বিজেপিতে কখনই যোগদান করিনি। তাহলে বিজেপির হয়ে কেন লড়াই করবো। আমাকে বিজেপি থেকে কিছুই বলা হয়নি। আমি পুরো অন্ধকারে।
শিখা মিত্রর এমন মন্তব্যের পর বিজেপিতে আলোড়ন পড়ে যায়। দলের একাংশ প্রশ্ন ছুড়তে শুরু করে কার পরামর্শে সোমেন মিত্রের স্ত্রীকে প্রার্থী করা হল?

