পুর ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বদল পুরুলিয়ায়, সাফল্য ধরে রাখতে প্রত্যয়ী নবাগত বিবেক রাঙা

সাথী দাস, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: স্বাভাবিক ভাবে হলেও পুরসভা ভোটের মুখে বিজেপি জেলা সভাপতি বদল হল। যদিও জেলার তিনটি পুরসভার নির্বাচনকে চ্যালেঞ্জ নিয়েই ঝাঁপিয়ে পড়তে চান নব নিযুক্ত জেলা সভাপতি বিবেক রাঙা। লক্ষ্য ম্যাজিক ফিগার। আর তাহলেই সাফল্যের মাইল স্টোন, বললেন বিবেক।

পুরুলিয়া শহরের রণছোড় গলির বাসিন্দা বিবেকের বয়স ৪৩ হলেও কম সময়ের রাজনৈতিক জীবনে লড়াই করার মন্ত্র রপ্ত করেছেন। ২০১৩ সাল থেকে বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৫ সালে পুরসভা নির্বাচনে প্রার্থী হন। টানা ছয় বছর ধরে জেলা সাধারণ সম্পাদক পদ সামলেছেন। এবার জেলার পূর্ণ দায়িত্বে সভাপতির পদ পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *