পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৩০ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার শালবনী উত্তর ও দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে শালবনীর বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের মূল দাবিগুলি হল- রাজ্যে চলা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সাধারণ মানুষকে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে আজকের এই কর্মসূচি।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শুভজিৎ রায়, অরূপ দাস, বাবলু ঘোষ, সৌগত মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান বিক্ষোভ কর্মসূচির সমর্থনে কয়েক হাজার সাধারণ মানুষকে নিয়ে একটি মিছিল হয় শালবনি ব্লকে।

