অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ এপ্রিল: হুগলী জেলার আরামবাগ সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের বিরুদ্ধে দলিতদের অপমান করার অভিযোগ এনে ঝাড়গ্রাম জেলা বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচি পালন করাল বিজেপি। এদিন বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠালেন তারা।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল ভিক্ষুক বলে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস দলিতদের তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করছে। সেই সঙ্গে দলিতদের অপমান করছে। তাই সুজাতা মন্ডল যেভাবে অপমানজনক কথা দলিতদের বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই মর্মে বিজেপির পক্ষ থেকে বুধবার ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো ও সাধারণ সম্পাদক অবনী ঘোষের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সদস্যগণ বুধবার ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্যেশে স্মারকলিপি জমা দেন।

