কলকাতা কর্পোরেশনে পুননির্বাচনের দাবি জানাল বিজেপি, বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে জানালেন সুকান্ত মজুমদার

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ডিসেম্বর: সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা কর্পোরেশনে পুননির্বাচনের দাবি জানাল বিজেপি। রবিবার নির্বাচন শেষে বালুরঘাটে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি কলকাতা কর্পোরেশনের ভোট আসলে ভুয়ো ভোট, নির্বাচনের নামে একটা প্রহসন হল মাত্র।

এদিন পুরোভোট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল শহর কলকাতা। কখনও বোমাবাজি, কখনও পোলিং এজেন্টকে মারধর, কখনও বা সিসি ক্যামেরায় কারচুপির অভিযোগ উঠেছে। আর যে কারণেই এদিন দিনের শেষে সাংবাদিক বৈঠক করে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে পুননির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

প্রথম থেকেই কলকাতা পুরোভোটে সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। যাকে ঘিরে রাজ্যজুড়েই রাস্তায় নামতে দেখা যায় বিজেপি নেতৃত্বদের। বালুরঘাটের হিলি মোড়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। দীর্ঘ প্রায় একঘন্টা ধরে চলা বালুরঘাট- গাজোল ৫১২ নং জাতীয় সড়ক অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *