দাঁতনে আক্রান্ত বিজেপি প্রার্থী, বাঁশ ও লাঠি দিয়ে পেটানো হলো তার স্বামী ও ছেলেকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: দাঁতনে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী, তার স্বামী ও ছেলে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরু হওয়ার পর থেকে শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে বিরোধী দলের কর্মীরা। দাঁতন বিধানসভার তালদা ১নং অঞ্চলের কেশরম্ভা ৪নং বুথের প্রার্থী কাকলি পাত্র, তার স্বামী ও ছেলেকে তৃণমূলের গুন্ডারা আজ সকালে বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ।

জানাগেছে, এদিন বিজেপি প্রার্থী কাকলি পাত্র যখন ওনার স্বামী ও ছেলেকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের পরমেশ্বর দাস ঈশ্বর দাস ও বিনোদ আচার্য নামে তিন নেতার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল দুষ্কৃতি তাদের উপর আক্রমণ করে। বাঁশ ও লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। ঘটনায় কাকলি পাত্র বাঁ হাতে গুরুতর চোট পেয়ে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি। ওনার স্বামীর পায়েও গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে। তাঁর ছেলেকেও বাঁশ দিয়ে পেটানো হয়। এই বিষয়ে দাঁতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *