BJP, Khargapur, খড়্গপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: আজ খড়্গপুর গ্ৰামীন বিধানসভা-র ২২৮ নম্বর আসনে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার মনোনয়ন জমাকে কেন্দ্র করে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার করে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী।

শনিবার সকালে স্থানীয় মোহনপুর চক থেকে শুরু হয় এই বিশাল শোভাযাত্রা। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে।

এরপর খড়্গপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন পত্র জমা দেন প্রার্থী তপন ভুঁইঞা। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও বিশিষ্ট কর্মী-সমর্থকরা।

মনোনয়ন জমা দেওয়ার পর তপন ভুঁইঞা জানান, তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকার মানুষ তাঁর উপর আস্থা রেখে তাঁকে জয়ী করবেন।

এই শোভাযাত্রা ও মনোনয়ন পর্ব ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। আসন্ন নির্বাচনে এই কেন্দ্রটি যে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ের ময়দান হতে চলেছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *