BJP, Khargapur, খড়্গপুরে প্রচারে বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ২২৮ নং খড়্গপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক জনসংযোগ ও প্রচার কর্মসূচি চালালেন বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা। সকাল থেকেই তাঁর প্রচার অভিযান ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়।

দিনের সূচনা হয় গোকুলপুর এলাকার গোকুলেশ্বর মন্দিরে পুজোর মধ্যে দিয়ে। মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের প্রচার কর্মসূচি সূচনা করেন। এরপর গোকুলপুর স্টেশন বাজার, কলাইকুন্ডা অঞ্চল, চাঁদাবিলা সহ একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেন।

প্রচারের মূল আকর্ষণ ছিল ‘গৃহ সম্পর্ক অভিযান’। এই কর্মসূচির মাধ্যমে তপন ভুঁইঞা সরাসরি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন, এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং বিজেপির পক্ষে সমর্থন চান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর এই সরাসরি যোগাযোগ কর্মসূচি যথেষ্ট সাড়া ফেলেছে বলে দলীয় সূত্রে জানাগেছে।

প্রচারের সময় তিনি বলেন, উন্নয়ন ও স্থিতিশীল প্রশাসনের স্বার্থে সাধারণ মানুষকে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

দিনভর এই কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচারের শেষে দলীয় শিবিরে যথেষ্ট উৎসাহ ও আত্মবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *