বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের ওপর গুলি, অভিযুক্ত তৃণমূল

রাজেন রায়, কলকাতা, ২৩ এপ্রিল: ৬ দফা ভোট পেরিয়ে এবার ভোট সপ্তমী সোমবার হওয়ার কথা কলকাতায়। কিন্তু তার আগেই ভোটের উত্তাপ কলকাতায় পৌঁছে গিয়েছে , তার প্রমাণ বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপি প্রচারসভার আগেই সংঘর্ষ এবং গুলি চলল।

কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের উপর তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। মঞ্চ ভাঙ্গচুর, বিজেপির পতাকা ছিঁড়ে প্রার্থীর উপর হামলা চালানো হয়। আহত অবস্থায় শিবাজি সিংহরায়কে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে।

ঘটনাস্থলে ছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অভিযোগ, তাঁর গাড়িতেও হামলা চলে বলে অভিযোগ। এরপরই দুষ্কৃতীদের রুখতে অর্জুন সিংয়ের নিরাপত্তা রক্ষীরা শূন্যে গুলি চালায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির একটি সভা হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়। কিন্তু অভিযোগ, সভা শুরু হওয়ার আগেই সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সভা ভণ্ডুল করে দেওয়ার উদ্দেশেই এই হামলা বলে বিজেপির অভিযোগ। আক্রান্ত হন প্রার্থী। অভিযোগ, এরপর অর্জুন সিংয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চলে। পালটা তাঁর নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি চালান। অর্জুন সিংয়ের অভিযোগ, তাঁর গাড়িতে আচমকাই হামলা করে কয়েকজন দুষ্কৃতী। কিছু বোঝার আগেই গুলির শব্দ শোনা যায়। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা প্রকাশ্যে আসতে এ নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *