চাল চুরির জবাব, খাদ্য চুরির জবাব হাবড়ার মাটিতেই হবে, খাদ্যমন্ত্রীকে তোপ বিজেপি প্রার্থী রাহুল সিনহার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মার্চ: ‘হাবড়ার মানুষ খাদ্য চোর, চাল চোর, রেশন চুরির জবাব হাবড়ার মাটিতে দেবে’ বলে দাবি করলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ তিনি প্রথম হাবড়ায় এলেন।

রাহুল সিনহা বলেন, আমি পূর্বঙ্গ থেকে আসা একজন উদ্বাস্তু পরিবারের সদস্য এবং এখানেও যারা আছেন তাঁদের অধিকাংশ বাংলাদেশ থেকে আসা মানুষ। তারা যে দুঃখে দুখি, তা আমি এবং আমার পরিবারও ভোগ করেছি। সেই কারণে তাদের উন্নয়নের কাজ আমি করব। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে রাহুল সিনহা বলেন, ‘লোকসভা ভোটে তৃণমূল এখানে পিছিয়ে ছিল। তাই উনি এখানে দাঁড়াতে চাননি। লোকসভা ভোটের পর উনি হাবড়ার মানুষকে গালাগাল করেছিলেন ভোট কম পেয়েছিল বলে। শুধু তাই নয় হাবড়া কেন্দ্র ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পার্টি তাতে রাজি হয়নি। এখন ওনাকে বাধ্য হয়ে লড়তে হচ্ছে। এবার আসল জবাব মানুষ দেব। কোভিডে প্রধানমন্ত্রীর পাঠানো চাল কারা খেয়েছে? তা হাবরার মানুষ জানে সুতরাং আগে চোরের শাস্তি হবে তারপর উন্নয়ন হবে বললেন রাহুল সিনহা। চাল চুরির জবাব, খাদ্য চুরির জবাব হাবড়ার মাটিতেই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *