BJP, Garhbeta, গড়বেতায় জোরকদমে জনসংযোগ বিজেপি প্রার্থী প্রদীপ লোধার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতা অঞ্চলে জোরকদমে জনসংযোগ শুরু করলেন ২৩৩ নম্বর গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী তথা দীর্ঘদিনের লড়াকু নেতা প্রদীপ লোধা। শুক্রবার সকাল থেকেই তিনি গড়বেতা এক নম্বর মন্ডলের লোধা গ্রামে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

এরপর তিনি একই মন্ডলের বলদঘাটা এলাকায় জনসংযোগ চালান। সেখানে দলীয় কর্মীদের নিয়ে গৃহসম্পর্ক অভিযানেও অংশ নেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

পরবর্তীতে বিরাজপুর গ্রামেও জনসংযোগ কর্মসূচি পালন করেন প্রদীপ লোধা। এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এদিকে গড়বেতা দু’নম্বর মন্ডলের খুনবেড়িয়া ও কাঁটাপাল গ্রামেও গৃহসম্পর্ক অভিযান চালানো হয়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হয়।

সব মিলিয়ে, দিনভর একাধিক এলাকায় সক্রিয় জনসংযোগ ও গৃহসম্পর্ক অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রচারে গতি আনেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *