আমাদের ভারত, ৬ মার্চ: আগে শোনা গিয়েছিল মোদীর ব্রিগেডের পর বিজেপি নিজের প্রার্থী তালিকা ঘোষণা করবে। কিন্তু ব্রিগেডের আগের দিন সন্ধ্যাতেই রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল পদ্ম শিবির। আর সেখান থেকে সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট হয়ে গেল নন্দীগ্রামে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বিশেষ নজরকাড়া প্রার্থীরা হলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। উনি ডেবরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। এছাড়াও ক্রিকেটার অশোক দিন্দা ময়না থেকে প্রার্থী হচ্ছেন।
বিজেপির ঘোষিত প্রার্থী তালিকা
*জেলা: দক্ষিণ ২৪ পরগনা*
*গোসাবা – চিত্ত প্রামানিক
*পাথরপ্রতিমা- অসিত হালদার
*কাকদ্বীপ-দীপঙ্কর জানা
*সাগর- বিকাশ কামিল্লা
*জেলা : পূর্ব মেদিনীপুর*
* তমলুক- ডক্টর হরেকৃষ্ণ বেরা
*পাঁশকুড়া পূর্ব -দেবব্রত পট্টনায়েক
*পাঁশকুড়া পশ্চিম- সিন্টু সেনাপতি
*ময়না- অশোক দিন্দা
*নন্দকুমার – নীলাঞ্জন অধিকারী
*মহিষাদল-বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
*হলদিয়া- তাপসী মন্ডল
*নন্দীগ্রাম-শুভেন্দু অধিকারী
*চন্ডিপুর- পুলক কান্তি গুড়িয়া
*পটাশপুর- অম্বুজ মহান্তি
*কাঁথি উত্তর- সুনীতা সিংহ
*ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি
*খেজুরি- শান্তনু প্রামানিক
*কাঁথি দক্ষিণ – অরূপ কুমার দাস
*রামনগর- স্বদেশ রঞ্জন নায়েক
*এগরা- অরূপ দাস
*জেলা: পশ্চিম মেদিনীপুর*
* দাঁতন- শক্তিপদ নায়েক।
*কেশিয়াড়ি- সোনালী মুর্মু
*খড়গপুর – তপন ভূঁইয়া
*নারায়ণগড়-রামপ্রসাদ গিরি
*সবং-অমূল্য মাইতি
*পিংলা-অন্তরা ভট্টাচার্য
*ডেবরা-ভারতী ঘোষ
*দাসপুর-প্রশান্ত বেরা
*ঘাটাল- শীতল কপাট
*চন্দ্রকোনা শিবরাম দাস
*গড়বেতা- মদন রুইদাস
*শালবনি-রাজীব কুণ্ডু
*কেশপুর প্রীতিশ রঞ্জন কুমাড়
*মেদিনীপুর শমিত দাস
*জেলা: ঝাড়গ্রাম*
*নয়াগ্রাম- বকুল মুর্মু
*গোপীবল্লভপুর-সঞ্জীব মাহাতো
*ঝাড়গ্রাম – সুকুমার শতপতি
*বিনপুর পালন সরেন
*জেলা:পুরুলিয়া*
*বান্দোয়ান- পার্সি মুর্মু
*বলরামপুর-বানেশ্বর মাহাতো।
*জয়পুর- নরহরি মাহাতো
*পুরুলিয়া- সুদীপ মুখোপাধ্যায়
*মানবাজার- গৌরী সিং সর্দার
*পারা- নদীয়া চাঁদ বাউরী
*রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি
এখানে বাগমুন্ডি তে আসন ছাড়া হয়েছে সহযোগী দলের জন্য।
*জেলা: বাঁকুড়া*
* শালতোড়া-চন্দনা বাউরি
*ছাতনা-সত্যনারায়ণ মুখোপাধ্যায়
*রানিবাঁধ-ক্ষুদিরাম টুডু
*রাইপুর- সুধাংশু হাঁসদা
* তালডাংরা-শ্যামল কুমার সরকার
*বাঁকুড়া- নীলাদ্রি শেখর দানা
*ওন্দা- অমর শাখা
*বিষ্ণুপুর-তন্ময় ঘোষ
*কোতলপুর হরকালি পতিহার
*ইন্দাস- নির্মল ধাড়া
*সোনামুখী- দিবাকর ঘরামি

