কৃষকদের সঙ্গে ভিটামিন স্প্রে কর্মসূচি পালন করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উওর দিনাজপুরের, ২৫ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের সাথে কৃষকের পাশে আছেন। তাঁদের উন্নতির লক্ষ্যেই বিজেপি কাজ করে চলেছে এই বার্তা পৌঁছে দিতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক ভাইদের সাথে একসঙ্গে কৃষি জমিতে ভিটামিন স্প্রে কর্মসূচি পালন করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের নরম গ্রামে নির্বাচনী প্রচারে এসে এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাথে কাজ করে মানুষের মন জয় করলেন বিশিষ্ট শিল্পপতি তথা বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ভোট। ভোটের প্রচারে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। শহরের বাজারে, বস্তিতে, অলিতে অলিতে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে যেমন প্রচারে ঝড় তুলছেন তেমনি গ্রামের কৃষকদের পাশে দাঁড়াতে তাদের নিয়েই প্রচার সারার পাশাপাশি কৃষকদের পাশে কৃষকদের সাথে থাকার বার্তা দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের নরম গ্রামে কৃষকদের জমিতে ভিটামিন স্প্রে করে তিনি জানালেন, দেশের প্রধানমন্ত্রী কৃষক সমাজের উন্নয়নের বহু প্রকল্প হাতে নিয়েছেন। মোদীজির নেতৃত্বে দেশের কৃষকরা আজ উন্নততর জীবনযাপন করছেন। তাই মানুষ এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *