বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে নির্বাচনী প্রচার সারলেন খড়দহ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৯ অক্টোবর: বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে নির্বাচনী প্রচার সারলেন খড়দহ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা।

খরদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহা আজ সকালে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে শুরু করেন। আগামী ৩০ তারিখ খড়দহের ১০৯ নম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের প্রার্থী হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় ও সর্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে জয় সাহাকে। অতিবৃষ্টির মধ্যেও দুই দলের হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন।

এদিন শুরুতেই প্রয়াত বিজেপি নেতা মণিশ শুক্লার বাড়িতে যান। মণিশ শুক্লার প্রতিকৃতিতে মাল্যদান করে তার বাবা ও মায়ের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর দলীয় কর্মীদের সাথে নিয়ে লিচুবাগান অঞ্চলে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার সারলেন জয় সাহা। এরপর তিনি জানান, সাধারণ মানুষের বিপুল সাড়া তিনি ইতিমধ্যেই পাচ্ছেন। আগামী দিনে খরদার সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। এরপর খড়দহ বিধানসভায় বিজেপি প্রার্থী জয় সাহা বিলকান্ডা এক নম্বর পঞ্চায়েতের বোডঘর বাজার থেকে মঙ্গলবার সকালে ভোট প্রচার শুরু করলেন। বিলকান্ডা গ্রাম পঞ্চায়েতের বোডঘর এলাকায় বাজারে গিয়ে মাছ বিক্রেতা সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় সাহা বলেন, এটাই হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম। জেতার বিষয়ে তিনি ১০০% আশাবাদী। মানুষ আমাকে গ্রহণ করছে নির্বাচনী প্রচারে মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করছেন এই বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী জয় সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *