গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩১ মার্চ: আরামবাগ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে জোর কদমে ভোট প্রচার শুরু করল বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে দলীয় কর্মীদেরকে নিয়ে বিজেপি প্রার্থী আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। গ্রামের মানুষের সমস্যা কথা নিয়ে আলোচনা করেন বিজেপি প্রার্থী।

আরামবাগ বিধানসভার অন্তর্গত গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েতের পৈশারা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে খারোল, পৈশারা, গৌরী, শুভয়পুর এলাকায় তিনি প্রচার করেন। বিজেপি প্রার্থী মূলত তৃণমূলের বেনিয়মের কথা তুলে ধরার পাশাপাশি দরিদ্র মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রচার করেন।

