গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩০ মার্চ: শনিবার আরামবাগে নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এদিন তিনি মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড় থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর মহেশপুর, গড়বাড়ি ডিহি বায়ড়া, পানপাড়া হয়ে আরামবাগ রিসোর্টের কাছে গিয়ে প্রচার শেষ হয়।
বিজেপির এই প্রচারে কয়েকশো কর্মী সমর্থক অংশ নেন। প্রচারে হাজির ছিলেন বিজেপি নেতা ও আরামবাগ তিন নম্বর মন্ডলের সভাপতি লক্ষ্মীকান্ত পন্ডিত, মন্ডল কমিটির সদস্য গোপাল রায়, বিজেপি নেতা হরিপদ মালিক, তাপস মালিক, ১৫৭ নং বুথের সভাপতি মৃন্ময় ঘোষ সহ আরো অনেকে।

