কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ মার্চ: বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ১৪৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সদ্য তৃণমূল থেকে
যোগদানকারী বিজেপি নেতা গৌতম রায়। বিজেপির প্রার্থী হবার পর সাংবাদিক বৈঠক করে গৌতম রায় জানান, তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। পাশাপাশি তৃণমূল সরকারের এই দুর্নীতি ও নৈরাজ্য মানুষ আর সহ্য করবে না। মানুষ বদল চায়, যার জন্য বিজেপি ২০২১ সালে নতুন করে নবান্ন দখল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *