পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। আজ পশ্চিমবঙ্গ সরকারের বিভাগীয় কমিশনার অফিসে উপস্থিত হয়ে পদত্যাগ পত্র জমা দেন অমূল্যবাবু।

প্রসঙ্গত, অমূল্য মাইতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন এবং জেলাপরিষদের সদস্য পদ বাতিল করার আবেদন করেন মেদিনীপুর জেলাপরিষদের দলনেতা আব্দুল হামিদ কাজী। সেই কারণে আজ মেদিনীপুরের বিভাগীয় কমিশনারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *