স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
নদিয়ার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু ছিল বিজেপি। ২৮ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের বিজেপি সদস্য ছিলেন ৮ জন। বিজেপির দাবি, স্বপন ঘোষের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূল থেকে এসেছেন ১০ জন। তারাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। যদিও বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশমত বিষয়টি নিয়ে আজ শুক্রবার স্থানীয় বিডিওর সঙ্গে দেখা করেন বিজেপির ১৮ জন সদস্য। আজ তার শুনানি হয়। বিডিও অফিসে এদিন বিজেপির পঞ্চায়েত সদস্যদের সঙ্গে গিয়েছিলেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, পার্থসারথি চ্যাটার্জি, অসীম বিশ্বাস, আশীষ কুমার বিশ্বাস। ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কনভেনার অর্জুন বিশ্বাস সহ অনেকেই।

বঙ্কিম ঘোষ জানিয়েছেন, “হাইকোর্টের নির্দেশ মত আমাদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর এই ১২ দিনের মধ্যে ভোটাভুটি করার কথা রয়েছে। আজ তার শুনানি হয়েছে। প্রথম ধাপে আমাদের নৈতিক জয় হয়েছে। আমরা নিশ্চিত আমরাই নতুন করে বোর্ড গঠন করবো।”
বিজেপি পঞ্চায়েত সদস্য কৌশিক ঘোষের বক্তব্য,
“প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে আমরাই জিতবো।”


