পুরুলিয়ায় পদ্ম ফুল হাতে ‘মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা’ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৯ জুলাই: জবা ফুলে নয়, পদ্ম ফুলে পুজো দিয়ে মা কালীকে নিয়ে বিতর্কের মাঝে ক্ষমা প্রার্থনার আবেদন করল বিজেপি। পুরুলিয়া শহরের চক বাজারের কালী মন্দিরে আজ বিকেলে উপস্থিত হন বিজেপি নেতা নেত্রীরা। সেখানেই জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় মন্ত্র পাঠ করেন। মা কালীর উদ্দেশ্যে পদ্ম ফুল দিয়ে পুজো করেন সবাই। ওই সময় সবার গলায় ঝোলানো ছিল একটি করে পোস্টার।। তাতে লেখা ছিল ‘ক্ষমা করো মা !’

সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের মাধ্যমে মা কালীর অবমাননা করা হয়েছে। আর তাই ‘মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা’ করে আজ এই বিশেষ পূজো করে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলেন, “কিছু মানুষের ভুল বক্তব্যের জন্য সমগ্র মানবজাতির উপর যাতে মা কালী রুষ্ট না হন তার জন্য ক্ষমা চেয়েছি আমরা। যাঁরা খারাপ, কুরুচিকর মন্তব্য করেছেন তাদের হয়েও ক্ষমা চাইছি। আশা করছি মা ক্ষমা করবেন সকলকে।”

এর এক দিন আগে বিজেপির জেলা সভাপতি মহুয়া মৈত্রের বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। আর তার পরই বিতর্কের মাঝে ক্ষমা প্রার্থনার আবেদনে পুজোর আয়োজন করে জেলা বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *