ঘাটালে মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি ও তৃণমূল প্রার্থী

কুমারেশ রায়, আামাদের ভারত, মেদিনীপুর, ১১ মার্চ:
১১ মার্চ ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।
নির্বাচনে দুই যুযুধান দলের মনোনয়ন পত্র জমা
দেওয়াকে কেন্দ্র করে প্রচুর কর্মীর জমায়েত হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হন। ফলে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। এই পরিস্থিতিতে দুই দলের মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছিল মহকুমা শাসকের অফিস চত্বরসহ বিভিন্ন এলাকা।

এদিন মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির ঘাটাল বিধানসভার প্রার্থী শীতল কপাট, দাসপুরের বিজেপির প্রার্থী প্রশান্ত বেরা, চন্দ্রকোনার বিজেপি প্রার্থী শিবরাম দাস।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলেন ঘাটালের শঙ্কর দলুই, দাসপুরের প্রার্থী মমতা ভুঁইঞা এবং চন্দ্রকোনা বিধানসভার প্রার্থী অরূপ ধারা। দুই দলের কর্মীরা সুসজ্জিত মিছিলের আয়োজন করেন। দলীয় পতাকার রংয়ের আদলে বেলুন, ঢাক, ব্যান্ডের আয়োজন ছিল মিছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *