প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে হুড খোলা গাড়িতে প্রচার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ অক্টোবর: নদিয়ার শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে হুডখোলা গাড়িতে প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপি নেতারা। এই র‌্যালি শান্তিপুর বাইগাছি মোড় থেকে শুরু হয়ে মাতাল গড় হয়ে থানার মোড় এবং শ্যামচাঁদ মোড় হয়ে মতিগঞ্জ এবং সবশেষে ডাকঘরে এসে এই শেষ হয়। র‌্যালি শেষে একটি ছোট্ট নির্বাচনী পথসভায় যোগদান করেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *