দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়ার ব্লকে ব্লকে বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৫ অক্টোবর: কৃষকদের সরকারি সুযোগ সুবিধা দেওয়াতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি সংস্কার ও নির্মাণে পক্ষ পাতিত্ব এবং স্থানীয় ব্লক ভিত্তিক বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ এই নিয়ে জেলার বিভিন্ন ব্লকে বিডিও’র উদ্দেশ্যে স্মারকলিপি দেয় তারা। 

দলীয় এই কর্মসূচিতে প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি বলেন, “কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রদানে বিজেপির তকমা লাগিয়ে দাবিদার কৃষকদের বঞ্চনা করা হয়েছে। আমফানে ক্ষতির জন্য বাড়ির টাকা বিতরণে স্বচ্ছতা নেই। এছাড়া বিজেপির ক্ষমতায় থাকা পঞ্চায়েতগুলিতে বিমাত্রিসুলভ আচরণ করছে প্রশাসন। উন্নয়নের জন্য ওই পঞ্চায়েতে নজর দেওয়া হচ্ছে না। তাই, স্মারকলিপি দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *