কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের জেরে বিজেপি নেতা গ্রেপ্তার। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিক্ষোভে দেখাতে গেলে গ্রেপ্তার করে পুলিশ। এবার
সাংসদের গ্রেপ্তারির প্রতিবাদে ঘাটাল পাঁশকুড়া সড়কের ওপর দাসপুরের গৌরাতে বিক্ষোভ দেখায় দাসপুরের বিজেপি নেতৃত্বরা। দাসপুরের গৌরা মার্কেটিং সোসাইটির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গৌরা বাসস্ট্যান্ডে এসে পথ সভা করা হয় বিজেপির পক্ষ থেকে।
বিজেপির বিক্ষোভেকে ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দাসপুর পুলিশের তরফে দুপুর থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল গৌরা বাস স্ট্যান্ড চত্বরে।

