প্রতারণায় অভিযুক্ত মহাদেব সরকারকে প্রার্থী তালিকা থেকে বাতিলের দাবি, ধুবুলিয়ায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ মার্চ:
চিটফান্ডের টাকা নিয়ে উনি মানুষকে প্রতারণা করেছেন তাই ওনাকে বাদ দিয়ে যে কেউ প্রার্থী হোক আমরা মেনে নেব। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকারকে অবিলম্বে বাতিল করার দাবিতে ধুবুলিয়া বাজারে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। সমর্থকদের অভিযোগ, মহাদেব সরকার একজন চিটার। চিটফান্ডের টাকা নিয়েছে উনি মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে প্রতারণা করে। এলাকার সবাই
মহাদেববাবুর কাছে টাকা পান। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। তাদের দাবি, অবিলম্বে মহাদেব সরকারের জায়গায় অন্য প্রার্থী আনতে হবে না হলে এই বিক্ষোভ চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *