রাতের অন্ধকারে বিজেপি কর্মীর গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রশ্ন খড়্গপুর শহরের পুলিশি নিরাপত্তার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: বিজেপি কর্মীর গাড়ি পুড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠল খড়গপুর শহরের পুলিশি নিরাপত্তার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ইসলাপুকুর পাড়ে। বাড়ির সামনে ফাঁকা জায়গায় প্রতিদিনের মত গতকাল রাতেও গাড়িটি ছিল। কিছু দুষ্কৃতীরা এই গাড়িটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গাড়ির মালিক দীনেশ মাহাতো বলেন, প্রতিদিনের মতো কালকে রাতেও গাড়িটি এখানে রাখা ছিল। কিছু দুষ্কৃতী এই গাড়িটি ভেঙ্গে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকেদের সাহায্যে আগুন নেভানো হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি।

গাড়িটি দেখতে গিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিরানি অধিকারী বলেন, আমাদের কর্মীর গাড়ি ওখানে ছিল কোনও দুষ্কৃতী ভেঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। খড়্গপুরের মত শহরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু জানিনা সুবিচার পাব কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *