বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বাগদার হেলেঞ্চাতে রাজ্য সড়ক অবরোধ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ মার্চ: বাগদা ব্লকের কুলধরপুর গ্রামের বিজেপি কর্মী নরেশ শীল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বনগাঁ থেকে বাসে করে হেলেঞ্চা ফিরছিলেন। বাসের টিকিট কাটা নিয়ে রমেশ নামে এক কন্ডাক্টরের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই বিজেপি কর্মীর। এরপর হেলেঞ্চাতে নরেশ শীলকে বাস থেকে নামিয়ে মারধর করতে উদ্যত হয়। সেই সময় তাঁর পরিবারের মহিলারা ঠেকাতে গেলে সকলকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই বিজেপি কর্মী সমর্থকরা বনগাঁ–হেলেঞ্চা সড়ক অবরোধ করে।

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তোলে তারা। অভিযুক্ত রমেশ তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপির। ৩০ মিনিট অবরোধ চলার পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ নিয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল ঘোষ বলেন, রাস্তায় কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। যার বিরুদ্ধে অভিযোগ এমন কোনও লোক তৃণমূলের ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত নয়। বিজেপি লোক দেখানো অবরোধ করে মিথ্যা অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *