পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। পঞ্চায়েত দখলের পরেই শাসক দলের কর্মীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।

এ বিষয়ে পাল্টা কটাক্ষের সুরে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তৃণমূলের লোকেদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ এখন এ অঞ্চল দখল করেছে তাই পুলিশ মোতায়ন করছে। তৃণমূল ভয় পাচ্ছে তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, পুলিশ তৃণমূলের দলদাস। আর এইখানেই উঠছে প্রশ্ন, কারণ ওই এলাকায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়ন রয়েছে আধা সেনাবাহিনী।

