খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপে কোভিডবিধি মেনে বিশ্বকর্মা পুজো

জে মাহাতো, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: ব্রহ্মার পুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন– এমনই জানা যায় পুরান মতে। এমনকী দেবতাদের প্রাসাদ নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। মূলত কারাখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়।

বিশ্বকর্মা পুজো মানেই যেন উমার আগমন ঘণ্টা বেজে যায়। সব দেব -দেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে। আর সেই তিথি অনুযায়ী পড়ে পুজোর তারিখ। তবে বিশ্বকর্মা পুজো কিন্তু মূলত একই দিনে উদযাপন হয় প্রতি বছর। ঠিক সেই মতোই সব জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপে কোভিড বিধি মেনে পালিত হল বিশ্বকর্মা পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *