সরকার নির্ধারিত পুজো অনুদান দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে বিষ্ণুপুর পৌরসভার সাফাই মজদুরদের অবস্থান বিক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর: সরকার নির্ধারিত পুজো অনুদান ৪৮০০ টাকা এবং দৈনিক মজুরি ৩৪২ টাকা হারে দেওয়ার দাবিতে সংগ্ৰামী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজ সকালে
বিষ্ণুপুর পৌরসভার সামনে সাফাই মজুররা অবস্হান বিক্ষোভ করে।

আজ সকালে কাজের শুরুতেই বর্তমান পৌরপিতা গৌতম গোস্বামী মজদুরদের কাছে ঘোষণা করেন এবছর পুজো অনুদান ৪৮০০ টাকা দেওয়া হবে। সেই কথায় বিশ্বাস- ভরসা রেখে সারাদিনের অবস্থান কর্মসূচি কাটছাঁট করে ৩ ঘন্টার প্রতিবাদ সভা করা হয় এবং এই সভা থেকে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার পর ইউনিয়নের সম্পাদক দিলবার খান বলেন, আজকের সভা থেকে আমরা পৌরপিতা’কে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পুজো অনুদানের দাবি মেনে নেওয়ার জন্য। সাথে সাথে এই হুঁশিয়ারিও দিয়ে বলেন, এই কথার খেলাপি করে পুজো অনুদান ৪৮০০ টাকা না দিলে জরুরি ভিত্তিতে পৌরসভার পরিস্কারের কাজ বন্ধ রাখা হবে আর পুজোর মুখে এই পরিস্কারের কাজ বন্ধ রাখার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী থাকবেন পৌরপিতা নিজে।

এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ- এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু, জেলা সভাপতি বাবলু ব্যানার্জি, মেদিনীপুর পৌরসভার সংগ্রামী নেতা তপন মুখার্জি, ইউনিয়নের সভাপতি ফারহান হোসেন খান সহ অন্যান্যরা। সকলেই বলেন, আপনাদের পুজো অনুদানের দাবি পৌরপিতা মেনেছেন এবার তার দল পরিচালিত সরকারের ঘোষণা অনুযায়ী নূন্যতম দৈনিক ৩৪২ টাকা মেনে নেন। এছাড়াও দাবি প্রতি মজদুরদের পরিচয়পত্র, পিএফ চালু, স্থায়ীকরণ, শুন্যপদগুলোতে
মজদুরদের পরিবারের ছেলেমেয়েদের অগ্রাধিকারের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *