সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১২ ফেব্রুয়ারি: গঙ্গাজলঘাঁটি থানার ডিভিসির বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন দুর্লভপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম প্রাঙ্গণে ঠাকুর মা ও স্বামীজির জন্মতিথি পালনের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল আজ। এই উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এদিন ভোর বেলায় ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পাঞ্চলের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এরপর সেবাশ্রম প্রাঙ্গণে পর্যায়ক্রমে রামকৃষ্ণ, সারদা ও স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দজী, অমরকানন শময়িতা মঠের সম্পাদক ঋষি ঋদ্ধা অনাহতা, ঠাকুর মা ও স্বামীজির ভক্ত ধনঞ্জয় খাঁ। বর্তমান ভারতবর্ষে বাঙালির এই তিন মনীষি কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা।

ঠাকুর ও মায়ের অমৃতসম এক একটি বাণী সামাজিকভাবে বার্তাবাহী বলে তাঁদের বিভিন্ন উদ্ধৃতি দেওয়া পুস্তিকা ভক্তদের মাঝে বিলি করে
রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সম্পাদক সমর মাজি বলেন, হোম যজ্ঞের পাশাপাশি ভারতীয় সনাতন ধর্মের আলোচনাও করা হয়। পাঠ করা হয় রামকৃষ্ণ কথামৃত। সমর মাজি বলেন, এদিন প্রায় ১২ হাজার ভক্তের সমাগম হয়েছিল। প্রত্যেকে দুপুরের পংক্তি ভোজনে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন।

