বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন বনগাঁ মহকুমাজুড়ে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার ১৪৬ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রোড রেসের আয়োজন করল উত্তর ২৪ পরগনার রাষ্ট্রীয় জনশক্তি মঞ্চ আরজেএম ও মানব কল্যাণ সেবা মিশন উদযাপন কমিটি।

এদিন বনগাঁর মুরিঘাটা বাজারে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ রবীন্দ্র নাথ বিশ্বাস, মুক্তি সর্দার, ভারতী সর্দার, বিপ্লব সর্দার, সভাপতিত্ব করেন শ্রী মত্যা গোলাপী কাঞ্জিলাল ও মুক্তি সর্দার। মিশনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী অরুণ কান্তি তালুকদার বলেন বিরসা মুন্ডা আদিবাসী সমাজের প্রাণ। আজ পর্যন্ত তারা অবহেলিত। অনুষ্ঠানে আদিবাসীদের শীতের বস্ত্র বিতরণ করে মানব কল্যাণ সেবা মিশন কমিটি।

অন্যদিকে সাড়ম্বরে বিরসা মুন্ডর জন্মদিন পালন করলো হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হচ্ছে। সেইমতো মঙ্গলবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে সারম্বরে বিরসা মুন্ডার জন্মদিন পালন করল উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়। বিরসা মুন্ডার ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেন তারা। পাশাপাশি হেলেঞ্চা এলাকায় বিরসা মুন্ডা ছবি নিয়ে একটি বর্ণাঢ্য শুভযাত্রা করেন স্কুল পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *