জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: বিধানসভায় বামেদের কোনও সদস্য না থাকলেও রাজ্যজুড়ে বামেদের শক্তি এখনো যে অটুট রয়েছে তা শুক্রবার এক প্রকার প্রমাণ করল দিঘার মিছিল। পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিএমের জেলা সম্মেলন। তিন দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম। মিছিলে পা মেলান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্য, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস সহ অন্যান্য নেতারা।

২৪ তম জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে এদিন ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই বর্ণাঢ্য মিছিল পরিক্রমা করে। আগামী কাল অর্থাৎ শনিবার ঘোষণা করা হবে জেলা কমিটি।

