খড়পুরের তৃণমূল প্রার্থীকে নেপালীদের ভোট দিতে বললেন বিমল গুরুং

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:
বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে প্রচার করতে আসেন গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং। সঙ্গে ছিলেন রোশন গিরি।
খড়্গপুরের সালুয়া, গোপালী, প্রেম বাজার এলাকায় নেপালী ভাষাভাষী মানুষের বাস। এতদিন বিজেপি তাঁদের ভোটে ভাগ বসিয়েছে। এদিন বিমল গুরুং সমস্ত নেপালী মানুষজনকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান।

তিনি ২০০৭ সাল থেকে বিজেপির সঙ্গে ছিলেন। কেন বিজেপির সঙ্গ ত্যাগ করলেন তা জানিয়ে বলেন, বিজেপি তাঁদের সঙ্গে ছল চতুরির রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ মানুষ। দেশের মানুষের দুঃখ কষ্ট বোঝেন না। কৃষকদের দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছেন।
তাই মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার তাঁকেই মুখ্যমন্ত্রী চাইছেন। বিজেপির হাতে বাংলা গেলে বাংলা ধ্বংস হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *