জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: বাইকের পিছনে হেলমেট ঝুলিয়ে কানে হেডফোন লাগিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গৌতম রায় নামে লালগড়ের বামাল গ্রামের এক ব্যবসায়ীর। বুধবার সকালে শালবনি ব্লকের পেঁচাপাড়ায় রাজ্য সড়কে একটি জেসিবিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাইক চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পিড়াকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

