জে মাহাতো, মেদিনীপুর, ২৭ এপ্রিল: চন্দ্রকোনায় মঙ্গলবার ফের চুরির ঘটনা ঘটেছে ঘটছেl গত ২০ এপ্রিল রাতে কিঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্যাশন প্রো ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়l কিঙ্করবাবু বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নাইট গার্ডের কাজ করেনl সোমবার রাতে অন্য আরেকটি মোটরবাইক চুরি হয়েছে পার্শ্ববর্তী দরবস্তি বালা গ্রামেl এবারে গৌতম রায়য়ের বাড়ি থেকে সুপার স্পিলিন্ডার বাইক চুরি
হয়েছেl গৌতমবাবু পেশায় মার্বেল মিস্ত্রীর কাজ করেনl পরপর বাইক চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়l

