ঠাকুর দেখে ফেরার সময় জগদ্দলের হাসিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, আহত স্ত্রী ও ছেলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ নভেম্বর: কালী ঠাকুর দেখে ফেরার সময় বৃহস্পতিবার মাঝরাতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের হাসিয়ার কাছে একটি সবজি বোঝাই ম্যাক্স গাড়ি ধাক্কা মারে ব্যারাকপুরের দিক থেকে শ্যামনগরের দিকে আসা একটি বাইককে। গুরুতর আহত হন বাইকে থাকা শম্ভু ঘোষ, তার স্ত্রী ও ছেলে। সাথে সাথেই ঘটনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিনজনকে জগদ্দল হাসপাতালে নিয়ে গেলে শম্ভু ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয়। তার স্ত্রী এবং ছেলেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় বাসিন্দা সমরেন্দ্র কৃষ্ণ সাহা জানান, যে গাড়িটি বাইকে ধাক্কা মেরেছে সেই গাড়িটি ঘটনার পরে একটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায়

ঘটনার খবরে শুক্রবার সকাল থেকে শোকের ছায়া নেমে আসে শ্যামনগরের ফিডার রোড এলাকায় শম্ভু ঘোষের বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *