চন্দ্রকোনায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:
সোমবার সকালে মর্মান্তিক  পথদুর্ঘটনায়  মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকার কালিকাপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।  জানাগেছে, ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যান চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের উপর কালিকাপুর বাজারের কাছে একটি বাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাইকে চালক সহ ৩ জন ছিলেন। পিকআপ ভ্যানটির ধাক্কায় রাস্তার উপরই ছিটকে পড়ে ৩ জন বাইক আরোহী। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় বলে জানাগেছে। বাইকে থাকা অন্য দুই আরোহীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *