পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: মর্মান্তিক বাইক দুর্ঘটনার কবলে পড়লো এক ব্যক্তি। ঘটনাটি ঘটে আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কৃষ্ণপুরে। জানা যায়, ওই ব্যক্তি শ্রীনগর থেকে সন্ধীপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক চালক ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ওপর। অল্পের জন্য রক্ষা পান ঐ ব্যক্তি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাইকের সামনে অংশ এবং তার শরীরে অল্প আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যাক্তির নাম তারাপদ বৌশাক বাড়ি চন্দ্রকোনা থানার পারুলিয়াতে।

