উত্তর দিনাজপুরে বিহারের পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ এপ্রিল: উত্তরদিনাজপুর জেলার চাকুলিয়া থানার পান্তাপাড়া গ্রামে আসামী ধরতে এসে বিহারের পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পুলিশ ইনস্পেক্টরের নাম অশ্বিনী কুমার। বয়স আনুমানিক ৫০ বছর। অধিকরাতে এই ঘটনাটি ঘটে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌছেছে।

পূনিয়া পূলিশের আই জি সুরেশ প্রসাদ জানিয়েছেন, এলাকার দুষ্কৃতিরা তাকে খুন করেছে। যারা এই ঘটনা ঘয়িয়েছে তাদের গ্রেপ্তার করা হবে। অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, মৃত দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে আনা হয়েছে। জেলা শাসক জানিয়েছেন, ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়না তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *