জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে পুরুলিয়ায় সাইকেল রেস

সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগষ্ট: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে পুরুলিয়ায় আয়োজিত হয়ে গেল সাইকেল রেস। যুবদের উদ্বুদ্ধ করে তুলতে এই আয়োজন বলে জানায় উদ্যোক্তা মারোয়ারি যুব মঞ্চ। উৎসাহের সঙ্গে মেয়ে, প্রবীণ ও খুদেদেরও অংশ নিতে দেখা গিয়েছে এই প্রতিযোগিতায়। পুরুলিয়া শহরের তেলকল পাড়া এলাকায় শুরু হয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার পরিক্রমা করে শেষ হয় সূচনা স্থলে এসে। আয়োজকদের পক্ষে রাজকুমার লীলা বলেন, “আজকের এই বিশেষ প্রতিযোগিতায় অপেশাদার প্রতিযোগীরাই অংশ নেন। উদ্যম উৎসাহ দেখা গিয়েছে ছোট ছোট ছেলে, মেয়েদের। অংশ নেন এবং পুরো দূরত্ব পূর্ণ করেন তাঁরা।”

রবিবার ভারতীয় হকি খেলোয়াড় এবং খেলাধূলার ইতিহাসের অন্যতম সেরা হকি খেলোয়াড় ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। পুরুলিয়াতে তারই অঙ্গ হিসেবে এই সাইকেল রেস অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *