পুলিশকে লরি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি, গ্রেপ্তার দুই মদ্যপ যুবক

গোপাল রায়, আরামবাগ, ৬ নভেম্বর: মদ্যপান করে বিনা হেলমেটে বাইক চালানোর প্রতিবাদ করায় পুলিশের সাথে বচসা বাধে এক যুবকের। এমনকী পুলিশ কর্মীকে লরি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাটি ঘটেছে আরামবাগ পল্লীশ্রী মোড়ের কাছে।

শুক্রবার সকাল থেকে আরামবাগ থানার পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে বাইক ও চার চাকার চেকিং করছিল। ওই সময় পল্লীশ্রী মোড়ে দুইজন যুবক বিনা হেলমেটে মদপান করে বাইক চালাচ্ছিল। পুলিশ তাদের ধরে ফেলে। এরপরই বাইক আরোহীর যুবকের সাথে পুলিশের বচসা বাধে। ওই দুই যুবকের একজন পুলিশকে হুমকি দেয় আমি লরি চালাই তোমাদের চিনে রাখলাম লরি চাপা দিয়ে মেরে ফেলবো, বলেও হুমকি দেয়। এর পরেই আরামবাগ থানার পুলিশ দুই যুবককে প্রথমে আটক করলেও পরে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *