মেদিনীপুরে তৃণমূলের প্রচারে ভুবন বাদ্যকর 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: মেদিনীপুর পুরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাহুল বিষইয়ের  সমর্থনে ওই এলাকায় একটি রোড শো করেন তিনি।
প্রচার থেকে তিনি এলাকার ভোটারদের তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান।

রোড শো চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া তার কাঁচা বাদাম গানটি গেয়ে শোনান। ১৫ নং ওয়ার্ড ছাড়াও তিনি এদিন ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডেও তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অংশ নেন। মেদিনীপুর শহরে রাত কাটিয়ে বুধবার সকাল থেকে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোলোক বিহারী মাঝি এবং ১৬ নং ওয়ার্ডের প্রার্থী সুসময় মুখার্জিকে নিয়ে তাদের সমর্থনে প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *