স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২ মে:
বুধবার নদিয়ার ভীমপুর থানার উদ্যোগে ভীমপুর পঞ্চায়েতের আসাননগর পঞ্চায়েত ও পুরাগাছা পঞ্চায়েতের কিছু এলাকার দুস্থ পরিবারের হাতে দুপুরের আহার তুলে দিল ভীমপুর থানার পুলিশ। এদিন ভীমপুর থানার পক্ষ থেকে মোট ৮০০ জনের হাতে দুপুরের আহার তুলে দেওয়া হয়।

করোনা ভাইরাসের নিয়ম নিষেধাজ্ঞা মানতে গিয়ে অনেক পরিবার তাদের কাজ ছাড়া হয়েছেন, যার কারণে তাদের অনেক সময় অনাহারে দিন কাটাতে হচ্ছে। সেই কথা মাথায় রেখে ভীমপুর থানার এই উদ্যোগ।

