পুরুলিয়ায় গ্যাংরিংয়ের যন্ত্রণায় কাতর হয়ে বেহুঁশ হয়ে যাওয়া ভবঘুরেকে হাসপাতালে ভর্তি করল পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ১৪ অক্টোবর: গ্যাংরিংয়ের যন্ত্রণায় কাতর হয়ে বেহুঁশ হয়ে যাওয়া এক ভবঘুরেকে হাসপাতালে ভর্তি করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরুলিয়া সদর হাসপাতালের সামনের রাস্তায় সকাল থেকেই পড়েছিল এক ভবঘুরে। রাস্তায় পড়ে থাকতে দেখেও সাহায্যের জন্য হাত বাড়ায়নি কোনও পথচারী।পুরুলিয়া শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ওই রাস্তায় কয়েকদিন ধরে বেরিয়ে গিয়েছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন সমাজসেবী সংস্থার কর্তারাও। কিন্তু নূন্যতম সাহায্যের জন্য অসহায় ওই ভবঘুরের কাছে পর্যন্ত যাননি কেউই। আজ খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। অসুস্থ ওই ভবঘুরেকে ভর্তি করে পুরুলিয়া সদর হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন  রয়েছেন ওই ভবঘুরে।

কিছু পথচারী জানান, করোনা আবহে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তার উপর একজন ভবঘুরে অসুস্থ হলেও মানবিক দিক তুলে ধরার সাহস পাননি তাঁরা। কাজের পুলিশের উদ্যোগে স্বাস্থ্য কর্মী স্ট্রেচারে করে রাস্তা থেকে ওই ভবঘুরে মানুষটিকে হাসপাতালে নিয়ে যান। সেই দৃশ্য চাক্ষুষ করেছেন অনেক পথচারীই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *