পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ফুলগেরিয়া গ্রামে ভাতৃদ্বিতীয়ার দিন গণ ভাইফোঁটায় উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। বুধবার দুপুরে মকরামপুরের ফুলগেরিয়া গ্রামে আসেন ভারতী ঘোষ। গ্রামে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ। উপস্থিত ছিলেন সকল বিজেপি নেতারা।

উল্লেখ্য, আজকের দিনেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্ম দিবস। আর এই জন্ম দিবস সাড়ম্বরে উদযাপিত করা হলো বুধবার। অন্যদিকে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এই গ্রামে আয়োজন ছিল গণ ভাইফোঁটার। ৭০ জন আদিবাসী সম্প্রদায়ের ছেলেদের ভাইফোঁটা দেওয়া হয় ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে।


