পঞ্চম দফা ভোটের পর সরকার গঠনে সম্পূর্ণভাবে আশাবাদী ভারতী ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: পঞ্চম দফা নির্বাচনের পর সম্পূর্ণভাবে সরকার গঠনের আশাবাদী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আরও অফিসে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন ভারতী ঘোষ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষকরা পোস্টার-ব্যানার পাচ্ছেন না। যদি দুই দিনের মধ্যে কোনও সুরাহা না মেলে তাহলে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

এদিন তিনি বলেন, এটা তৃণমূল সরকার বুঝে নিয়েছে বিজেপি সরকার গঠন করছে তাই অসম্ভব ভাষার প্রয়োগ চলছে, চলছে ভাষার সন্ত্রাস। পাশাপাশি তিনি আরও বলেন ২রা মে সরকার গঠন করছে বিজেপি। যেটুকু দরকার সেটুকু বিজেপি পেয়ে গিয়েছে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পর সম্পূর্ণভাবে আশাবাদী সরকার গঠন করার লক্ষ্যে বিজেপি এগিয়ে আছে এমনটাই ভারতী ঘোষের মুখ থেকে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *