গড়শালবনি ও ঝাড়গ্রামে দুটি পুজোর উদ্বোধন করলেন ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: শুক্রবার গড়শালবনি এবং ঝাড়গ্রামের চন্ডিপুরে দুটি পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। একসময়ের মাওবাদী অধ্যুষিত এইসব এলাকাগুলিতে সন্ধে নামলেই আতঙ্ক গ্রাস করতো গ্রামবাসীদের। সেই গ্রামেই এ বছরে বড় করে দুর্গাপুজোর আয়োজন করেছেন গ্রামবাসীরা।

এবার দুটি পুজোর উদ্বোধন করেছেন ভারতী ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর গড় শালবনি দুর্গা পুজো কমিটির সদস্যদের সাথে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন প্রাক্তন আইপিএস তথা ঝাড়্গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার। গড় শালবনির এবছরের পুজো ৪২তম বর্ষ। চন্ডিপুর সর্বজনীন দুর্গাপুজো এবছর ১৩তম বর্ষে পা রেখেছে। পুজোর উদ্বোধনে ভারতী ঘোষকে পেয়ে পুজো কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *