পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: বেলদায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন ভারতী ঘোষ। ভারত মাতা সেবা সংঘের উদ্যোগে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। সেই মতো এবছরও সঙ্ঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর। সোমবার সন্ধেয় এই পুজোর উদ্বোধন করেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। অনুষ্ঠানে ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, শমিত কুমার ঘোষ, রমা প্রসাদ গিরি সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিন পুজোর উদ্বোধন করে ভারতী ঘোষ উপস্থিত মানুষকে তাদের আশীর্বাদ করার কথা বলেন। তিনি বলেন, “আমরা একটা অন্ধকার জীবনে পড়ে আছি। চেষ্টা করছি দাঁড়াতে, সমাজে কিছু ভালো করতে। আপনাদের আশীর্বাদ প্রয়োজন।”


