কেশিয়াড়িতে পুলিশ- জনতা খন্ডযুদ্ধে আহত মহিলাকে দেখতে হাসপাতালে ভারতী ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: চাঁদা তোলাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বৃহস্পতিবার পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধের সৃষ্টি হয়। আদিবাসী সম্প্রদায়ের একটি সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলার রূপ নেয়। দু পক্ষের মারামারিতে আহত হয় আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাসহ দু’জন পুলিশ কর্মী।

আহত ওই মহিলা কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিকেলে কেশিয়াড়ি হাসপাতালে আহত ওই মহিলার সাথে দেখা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এই ঘটনায় তিনি পুলিশের প্রতি আক্রমণ শানান। পরে কেশিয়াড়ি বাজারে বিজেপি একটি মিছিল করে। নেতৃত্ব দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *